হোম › হারানো সনদ
🔎 হারানো সনদ
দ্বি-নকল (Duplicate) মানে দ্বিতীয় কপি বা 2nd Copy, ফেক নয়। এটি আপনার হারিয়ে যাওয়া বা পুড়ে যাওয়া সার্টিফিকেটের হুবহু দ্বিতীয় কপি। সার্টিফিকেট, মার্কশীট বা এডমিট কার্ড হারিয়ে গেলে এই সেবা নিতে হয়।
দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট/মার্কশীট আসলে কী
দ্বি-নকল শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে দ্বিতীয় কপি বা 2nd Copy। ইংরেজিতে একে Duplicate Certificate বলা হয়। এর মানে ফেক নয়। এটি আসলে আপনার প্রথম বা আসল সার্টিফিকেটেরই দ্বিতীয় কপি, দেখতে হুবহু আপনার আগের হারিয়ে যাওয়া সার্টিফিকেটের মতোই অবিকল হবে।
মূলত যাদের সার্টিফিকেট হারিয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সার্ভিস। এর প্রক্রিয়াও NU এর অন্যান্য সেবার মতো অনলাইনের মাধ্যমে করতে হয়।
নমুনা

দ্বি-নকল সার্টিফিকেট, মার্কশীট, এডমিট কার্ড উত্তোলনের সাধারণ নিয়মাবলি
- অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে ও থানায় সাধারণ ডায়েরি (GD) করতে হবে।
- পত্রিকায় বিজ্ঞপ্তি ও থানায় জিডি করার সময় অবশ্যই যে সকল ডকুমেন্টসের দ্বি-নকল তুলছেন সেগুলোর বিস্তারিত তথ্য (নাম, রেজিস্ট্রেশন নং, রোল নং, সেশন) উল্লেখ করতে হবে।
- যে কোনো ডকুমেন্টসের দ্বি-নকল কপি নেওয়ার সময় পত্রিকার মূল কপি জমা দিতে হবে।
- দ্বি-নকল সার্টিফিকেট বা নম্বরপত্রের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড থাকতে হবে। অন্যথায় আগে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের দ্বি-নকল উত্তোলন করতে হবে।
- আবেদন ও ফি প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
আবেদনের ধাপ
- পত্রিকায় বিজ্ঞপ্তি দিন এবং থানায় সাধারণ ডায়েরি (GD) করুন।
- পত্রিকার বিজ্ঞপ্তি ও থানার জিডিতে হারানো সকল ডকুমেন্টের বিস্তারিত তথ্য (নাম, রেজিস্ট্রেশন নং, রোল নং, সেশন) উল্লেখ করুন।
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র পূরণ করুন (ফরম ডাউনলোড করে নিন)।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Portal এ আবেদন করুন এবং অনলাইনে ফি দিন।
- নম্বরপত্র বা সার্টিফিকেটের দ্বি-নকলের জন্য রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড থাকতে হবে। না থাকলে আগে সেগুলোর দ্বি-নকল তুলুন।
- আবেদনের সময় পত্রিকার বিজ্ঞপ্তির মূল কপি জমা দিন।
যেসব কাগজ লাগবে
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (শেষ বর্ষের)
- অনলাইন রেজাল্ট শীট (ঐচ্ছিক)
- থানার জিডি
- পত্রিকার বিজ্ঞপ্তির কপি (মূল কপি জমা দিতে হবে)
বিশেষ দ্রষ্টব্য
প্রশ্নোত্তর
দ্বি-নকল সার্টিফিকেট মানে কি ফেক সার্টিফিকেট?
না। দ্বি-নকল মানে দ্বিতীয় কপি, যা আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেটের হুবহু অবিকল কপি।
জিডি আর পত্রিকার বিজ্ঞপ্তি কি লাগবেই?
হ্যাঁ, অবশ্যই। পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং থানায় সাধারণ ডায়েরি (GD) করতে হবে।
আমার রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড নেই। কী করব?
আগে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের দ্বি-নকল তুলতে হবে, তারপর সার্টিফিকেট বা নম্বরপত্রের জন্য আবেদন করতে পারবেন।
হারানো সনদ - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন