NU CERTIFICATE HELP

হোম › নাম সংশোধন

✏️ নাম সংশোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, মার্কশীট, রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডে নামের ভুল ঠিক করার নিয়ম। সরাসরি সার্টিফিকেটে নয়, আগে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন করতে হয়।

নাম সংশোধনের সাধারণ নিয়ম

রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন না হওয়া পর্যন্ত সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করা যায় না।

নমুনা

নাম সংশোধন আবেদন ফরম
নাম সংশোধন আবেদন ফরম

✆ আমাদের টিমের সাথে কথা বলুন

আবেদনের ধাপ

  1. SSC ও HSC সার্টিফিকেটে ভুল থাকলে আগে সেগুলো সংশোধন করুন। SSC ও HSC এর রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন করতে হয় না।
  2. ব্যাচেলরের (অনার্স/ডিগ্রী) রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করুন।
  3. রেজিস্ট্রেশন কার্ডের সংশোধিত কপি পাওয়ার পর এডমিট কার্ড সংশোধনের আবেদন করুন। শুধুমাত্র শেষ বর্ষের (Final Year) এডমিট কার্ড সংশোধন করলেই হবে।
  4. এরপর একসাথে প্রভিশনাল সার্টিফিকেট ও মার্কশীট সংশোধনের আবেদন করুন।
  5. একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে থাকলে মার্কশীটের বদলে সরাসরি ট্রান্সক্রিপ্ট সংশোধনের আবেদন করুন।
  6. সবকিছু সংশোধন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় (বোর্ড) এসে অনলাইন ডাটা (Online Data Correction) সংশোধনের দরখাস্ত করুন।
  7. (ঐচ্ছিক) আগে মূল সনদ তুলে থাকলে এবং সেখানে ভুল থাকলে উপরের সংশোধন শেষে মূল সনদ (Main Certificate) সংশোধনের আবেদন করুন।

যেসব কাগজ লাগবে

ফি: প্রতিটি ডকুমেন্টের জন্য ৳ ৭০৭, ৪টির মোট ৳ ২৮২৮  ·  সময়: আংশিক সংশোধনে ৩-৪ মাস, নাম সংযোজন/বিয়োজন ও আমূল পরিবর্তনে ৪-৬ মাস পর্যন্ত লাগতে পারে।

নাম সংশোধনের আবেদন ফি (ব্যাংক ড্রাফট)

আইটেমব্যাংক ড্রাফটের পরিমাণ
রেজিস্ট্রেশন কার্ড৭০৭/- টাকা
এডমিট কার্ড৭০৭/- টাকা
প্রভিশনাল সার্টিফিকেট৭০৭/- টাকা
মার্কশীট/ট্রান্সক্রিপ্ট৭০৭/- টাকা
সর্বমোট২৮২৮/- টাকা

বিশেষ দ্রষ্টব্য

প্রভিশনাল সার্টিফিকেট সংশোধন না হওয়া পর্যন্ত মূল সনদ (Main Certificate) ও ট্রান্সক্রিপ্টের আবেদন করা যাবে না। করলে সেগুলোতেও ভুল নাম আসবে।

প্রশ্নোত্তর

NU থেকে সার্টিফিকেট সংশোধন করতে কত দিন সময় লাগে?

আংশিক সংশোধনের ক্ষেত্রে ৩-৪ মাস এবং নাম সংযোজন, বিয়োজন ও আমূল পরিবর্তনের ক্ষেত্রে ৪-৬ মাস পর্যন্ত সময় লাগে।

বোর্ডে না গিয়ে দ্রুত সার্টিফিকেট সংশোধনের কোনো উপায় আছে কি?

না। নিয়ম অনুযায়ী ধাপে ধাপে সংশোধন করতে হয়। তবে ঠিকভাবে কাগজ জমা দিলে সময় কমে আসে।

আমি কি সরাসরি সার্টিফিকেট/মার্কশীট সংশোধন করতে পারব?

না। আগে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন করতে হবে, তারপর সার্টিফিকেট ও মার্কশীট।

আমাকে কি সকল বর্ষের এডমিট কার্ড সংশোধন করতে হবে?

না। শুধু শেষ বর্ষের (Final Year) এডমিট কার্ড সংশোধন করতে হবে।

নাম সংশোধন - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন

আরও সেবা