হোম › MOI সনদ
🌍 MOI সনদ
MOI (Medium of Instruction) সনদ প্রমাণ করে যে আপনার ক্লাসের লেকচার ও সিলেবাসের অন্তর্ভুক্ত বইসমূহ ইংরেজিতে ছিল। বিদেশে উচ্চশিক্ষায় আবেদনে এটি IELTS এর বিকল্প হিসেবে কাজ করতে পারে।
MOI সনদ কী
- MOI এর পূর্ণরূপ Medium of Instruction (শিক্ষণের মাধ্যম)। অর্থাৎ আপনার ক্লাসের লেকচার ও সিলেবাসের বই ইংরেজিতে ছিল, এই সনদ তা প্রমাণ করে।
- বিদেশে স্টুডেন্ট বা অন্য কোনো ভিসার ক্ষেত্রে এটি IELTS এর বিকল্প হিসেবে কাজ করে। তবে সব বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এটি Accept নাও করতে পারে।
- MOI সনদ দুই ধরনের: Main MOI এবং English Version MOI।
- Main MOI: শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পান।
- English Version MOI: অন্য সাবজেক্টের স্টুডেন্টরা পান। ইংরেজি ছাড়া অন্য বিষয়ের সিলেবাসের সকল পেপারে ইংরেজি মিডিয়াম থাকলে তারা এটি পাবেন।
- পার্থক্য: English ছাড়া অন্য সাবজেক্টের MOI তে "Medium of Instruction was in English" এর বদলে লেখা থাকে "His academic activities was in English version."
নমুনা


Main MOI বনাম English Version MOI
| Main MOI | English Version MOI |
|---|---|
| শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা | অন্য সাবজেক্টের স্টুডেন্টরা |
| Medium of Instruction was in English | Academic activities was in English version. |
যারা MOI সনদ পাবেন
| কোর্স | সাব-কোর্স | মেজর সাবজেক্ট | মন্তব্য |
|---|---|---|---|
| অনার্স/মাস্টার্স | BBA/BBS/BCom, MBA/MBS/MCom | Marketing, Finance, Accounting, Management | Business Studies এর সকল স্টুডেন্ট MOI (English Version) পাবে |
| অনার্স/মাস্টার্স | BSc/MSc | Physics, Chemistry, Bio-Chemistry, Botany, Zoology, Psychology, Soil Science, Statistics, Mathematics, Environment Science, Geography and Environment | BSc ও MSc এর সকল স্টুডেন্ট MOI (English Version) পাবে |
| অনার্স/মাস্টার্স | BA/MA | English | শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পাবে |
| অনার্স/মাস্টার্স | BSS/MSS | Economics, Social Work, Sociology | শুধু এই ৩ সাবজেক্টের স্টুডেন্টরা পাবে |
| ব্যাচেলর প্রফেশনাল | BBA Professional | Marketing, Finance, Accounting, Management | Bachelor Professional এর সকল স্টুডেন্ট MOI পাবে |
| ব্যাচেলর প্রফেশনাল | অন্যান্য | CSE, ECE, BEd, AMT, KMT, FDT | Bachelor Professional এর সকল স্টুডেন্ট MOI পাবে |
| ১ বছর প্রফেশনাল | সব | LLB, BEd, BPEd, BSEd | ১ Year Professional কোর্সের সকল স্টুডেন্ট MOI পাবে |
যারা MOI সনদ পাবেন না
| কোর্স | সাব-কোর্স | মেজর সাবজেক্ট | মন্তব্য |
|---|---|---|---|
| অনার্স/মাস্টার্স | BA/MA | Bangla, Philosophy, History, Islamic History and Culture, Islamic Studies, Home Economics, Arabic, Sanskrit, Music | শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পাবে, বাকীরা পাবে না |
| অনার্স/মাস্টার্স | BSS/MSS | Political Science, Anthropology, Library and Information Science | এই ৩ সাবজেক্টের স্টুডেন্টরা পাবে না |
| ডিগ্রী/পাস | সব | BA, BSS, BSc, BBS, BCom | ডিগ্রী (পাস) কোর্সে MOI হয় না |
| প্রিলিমিনারি (Preli) | সব | MA, MSS, MSc, MBS, MCom | মাস্টার্স পার্ট-১ (প্রিলিমিনারি) এর MOI হয় না |
MOI সনদ কখন লাগে
- বিদেশে পড়াশোনার জন্য: অনেক বিশ্ববিদ্যালয় IELTS ছাড়াই ভর্তি দেয়, যদি আপনি MOI দেখাতে পারেন যে আপনার পড়াশোনা ইংরেজিতে হয়েছে।
- IELTS বিকল্প হিসেবে: কিছু ক্ষেত্রে MOI দিয়ে প্রমাণ করা যায় যে আপনার ইংরেজি দক্ষতা ভালো।
- ভিসা প্রসেসিংয়ে: স্টুডেন্ট ভিসার সময় কিছু দেশ MOI সার্টিফিকেট চাইতে পারে।
- স্কলারশিপ আবেদনে: অনেক স্কলারশিপ প্রোগ্রামে MOI একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে লাগে।
- চাকরির ক্ষেত্রে: কিছু আন্তর্জাতিক কোম্পানি জানতে চায় আপনি কোন ভাষায় পড়াশোনা করেছেন।
আবেদনের ধাপ
- নিজ কলেজ থেকে অধ্যক্ষের Recommendation Letter সংগ্রহ করুন।
- সকল একাডেমিক ডকুমেন্টের সাথে একটি দরখাস্ত নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) MOI দপ্তরে জমা দিন। যোগ্য হলে সুপারিশ/অনুমোদন দেওয়া হবে।
- অনুমোদন (স্বাক্ষর) দেখিয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে পে-স্লিপ নিয়ে সোনালী ব্যাংকে ফি জমা দিন।
- টাকা জমার রশিদসহ সব ডকুমেন্ট আবার MOI দপ্তরে জমা দিন।
- সনদের জন্য ১-৪ দিন অপেক্ষা করুন। বিশেষ অনুরোধে এক দিনেও পাওয়া যেতে পারে।
যেসব কাগজ লাগবে
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- Recommendation Letter (কলেজ অধ্যক্ষের কাছ থেকে)
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (Final Year)
- সাময়িক সনদ (Provisional Certificate)
- নম্বরপত্র (Marksheet)
বিশেষ দ্রষ্টব্য
প্রশ্নোত্তর
আমি Marketing/Management সাবজেক্ট নিয়ে অনার্স করেছি। আমি কি MOI পাব?
হ্যাঁ। BBA, BSc ও BCom/BBS এর সকল সাবজেক্টে MOI দেওয়া হয়।
ডিগ্রী (পাস) কোর্সে কি MOI দেয়?
না। ডিগ্রী (পাস) কোর্সে MOI দেওয়া হয় না।
BA (অনার্স) কোর্সে কি MOI দেয়?
শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা MOI পান। অন্য সাবজেক্টের তালিকা উপরের টেবিলে দেখুন।
আমি কি অনার্স ও মাস্টার্সের জন্য আলাদা MOI নিতে পারব?
হ্যাঁ, যে কোর্সের জন্য প্রয়োজন সেটির যোগ্যতা অনুযায়ী আলাদা MOI নেওয়া যায়।
MOI সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকে?
সার্টিফিকেটে সাধারণত মেয়াদ লেখা থাকে না। তবে যে প্রতিষ্ঠানে জমা দেবেন, তাদের নিয়ম আগে দেখে নিন।
MOI Certificate দিয়ে কি সকল দেশ/বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করা যাবে?
অনেক বিশ্ববিদ্যালয় IELTS এর বিকল্প হিসেবে MOI নেয়, তবে সবাই নেয় না। যেখানে আবেদন করবেন তাদের Requirements দেখে নিন।
MOI এর আবেদন কি অনলাইনে করা যাবে?
না। MOI এর আবেদন অনলাইনে হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে (গাজীপুর) গিয়ে সরাসরি দরখাস্ত জমা দিতে হয়।
MOI সনদ - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন