NU CERTIFICATE HELP

হোম › ট্রান্সক্রিপ্ট

📑 ট্রান্সক্রিপ্ট

একাডেমিক ট্রান্সক্রিপ্ট কী এবং কখন লাগে

একাডেমিক ট্রান্সক্রিপ্ট হলো বিশেষ ধরনের মার্কশীট, যা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হয়। এটি মূলত বিদেশে আবেদনের সময় প্রয়োজন হয় এবং বেশিরভাগ দেশে বাধ্যতামূলক। দেশের ভেতরের কাজে সাধারণত মার্কশীটই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য।

মার্কশীট ও ট্রান্সক্রিপ্ট শব্দ দুটি সমার্থক মনে হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুটি আলাদা জিনিস। বিদেশের বিশ্ববিদ্যালয় মার্কশীটের বদলে ট্রান্সক্রিপ্ট চায়, কারণ ট্রান্সক্রিপ্টে প্রতিটি সাবজেক্টের নাম, কোড ও গ্রেড আলাদাভাবে দেওয়া থাকে।

নমুনা

একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Sample)
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Sample)
মার্কশীট (Sample)
মার্কশীট (Sample)

✆ আমাদের টিমের সাথে কথা বলুন

একাডেমিক ট্রান্সক্রিপ্ট বনাম মার্কশীট

মার্কশীটএকাডেমিক ট্রান্সক্রিপ্ট
কোর্স শেষে কলেজ থেকেঅনলাইনে আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় (বোর্ড) থেকে
বেশিরভাগ ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য নয়প্রায় সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক
প্রায় সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যসকল প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য
সম্পূর্ণ বিনামূল্যে, কলেজ থেকেআবেদনের সময় অনলাইনে ফি দিতে হয়

আবেদনের ধাপ

  1. আবেদনপত্র পূরণ করে নিজ কলেজের অধ্যক্ষের স্বাক্ষর ও সত্যায়ন নিন।
  2. প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে PDF করুন, প্রতিটি ফাইল ২ MB এর কম রাখুন।
  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Portal এ অ্যাকাউন্ট খুলুন।
  4. লগইন করে Academic Transcript এর আবেদন বেছে নিন।
  5. তারকা (*) চিহ্নিত ঘর পূরণ করে ডকুমেন্ট আপলোড করুন।
  6. বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি দিন।
  7. ৭-২০ দিন অপেক্ষা করুন। ট্রান্সক্রিপ্ট প্রস্তুত হলে ড্যাশবোর্ডে Printed স্ট্যাটাস দেখাবে।
  8. Printed দেখালে গাজীপুর মেইন ক্যাম্পাসে গিয়ে সংগ্রহ করুন।

যেসব কাগজ লাগবে

ফি: ৳ ৭০৭ (ব্যাংক ড্রাফট ফি)  ·  সময়: রেগুলার কোর্সে সাধারণত ৭-২০ দিন। প্রফেশনাল কোর্স ও পুরনো ব্যাচে ১-২ মাস লাগতে পারে।

পরামর্শ

আগে সাময়িক সনদ তুলে নিন। সাময়িক সনদে ভুল থাকলে আগে সেটি সংশোধন করুন, তারপর ট্রান্সক্রিপ্টের আবেদন করুন।
পরামর্শ: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সনদ (Provisional Certificate) উত্তোলনের নিয়ম আগে দেখে নিন।

প্রশ্নোত্তর

ট্রান্সক্রিপ্ট তুলতে কত দিন লাগে?

রেগুলার কোর্সের ক্ষেত্রে সাধারণত ৭-২০ দিন। প্রফেশনাল কোর্স ও পুরনো ব্যাচের ক্ষেত্রে ১-২ মাসও লাগতে পারে।

আমার সাময়িক সনদ বা এডমিট কার্ড নেই বা হারিয়ে গেছে। ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে পারব?

এগুলো আবেদনের প্রয়োজনীয় কাগজ। আগে সাময়িক সনদ বা এডমিট কার্ডের কপি তুলে নিন, তারপর আবেদন করুন।

আমার মার্কশীট নেই। অনলাইন রেজাল্ট শীট দিয়ে আবেদন করা যাবে?

সাধারণত মার্কশীটের কপি লাগে। বিকল্প হিসেবে রেজাল্ট শীট চলবে কি না, তা আবেদনের আগে আমাদের জিজ্ঞাসা করে নিন।

প্রতি বর্ষের আলাদা আলাদা ট্রান্সক্রিপ্ট নেওয়া যায়?

না, ট্রান্সক্রিপ্টে পুরো কোর্সের ফল একসাথে থাকে।

রানিং স্টুডেন্ট ১ম/২য় বর্ষ কমপ্লিট করেছি, ট্রান্সক্রিপ্ট পাব?

কোর্স শেষ না হলে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় না। ফাইনাল ফল প্রকাশের পর আবেদন করুন।

ট্রান্সক্রিপ্ট - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন

আরও সেবা