হোম › সত্যায়ন
✅ সত্যায়ন
Verify ও Attested হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন একটি সার্ভিস, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃক সীল স্বাক্ষরসহ স্বীকৃতি পাওয়া যায় যে আপনার সার্টিফিকেটটি আসল। চাকরি বা উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিলে তারা সার্টিফিকেটের সঠিকতা যাচাই করতে চাইতে পারে।
Verify ও Attested কী এবং কখন লাগে
Verify ও Attested বা যাচাই ও সত্যায়ন হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন একটি সার্ভিস, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃক সীল স্বাক্ষরসহ স্বীকৃতি পাওয়া যায় যে আপনার সার্টিফিকেটটি আসল এবং NU কর্তৃক অনুমোদিত। আপনি যখন চাকরি বা উচ্চশিক্ষার জন্য দেশ বা বিদেশের কোনো প্রতিষ্ঠানে আপনার সনদের কপি দাখিল করবেন, তখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সার্টিফিকেটের সঠিকতা যাচাই করতে চাইতে পারে।
নমুনা


Verify ও Attested কত প্রকার এবং কী কী
ব্যবহারিক দিক থেকে এই সত্যায়ন ৩ প্রকার হতে পারে:
- ১. হার্ডকপি সত্যায়ন: দেশের ভেতরের কোনো প্রতিষ্ঠানে সার্টিফিকেট দাখিল করলে সাধারণত সত্যায়িত হার্ডকপি (ফটোকপি) চাওয়া হয়। হার্ডকপি সত্যায়ন করা হলে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত করে নিতে পারবেন। ২০২৪ সালের পর থেকে শিক্ষা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন আর হার্ডকপিতে সত্যায়ন করার সুযোগ নেই।
- ২. By Email Verification: কিছু বিদেশি ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান আপনার কাছে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অফিশিয়াল ইমেইল থেকে সরাসরি সার্টিফিকেট পাঠাতে বলে। NU তে এই সার্ভিসটি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে কোনো হার্ডকপি প্রদান করা হবে না, আপনার সার্টিফিকেট যাচাই ও সত্যায়ন করে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে NU এর অফিসিয়াল ইমেইল থেকে ইমেইল করা হবে।
- ৩. ডিজিটাল কপি সত্যায়ন (Apostille): আপনি যদি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আপনার সার্টিফিকেট দাখিল করতে চান, তাহলে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় (Education Ministry) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় (Foreign Ministry) কর্তৃক সত্যায়িত কপি সাবমিট করতে বলবে। সেক্ষেত্রে আপনাকে myGov.bd থেকে ডিজিটাল কপি সত্যায়ন করে নিতে হবে, যাকে এপোস্টিল (Apostille) বলে।
সত্যায়ন বনাম Apostille
| যাচাই ও সত্যায়ন | Apostille |
|---|---|
| হার্ডকপি (মূল কপি অথবা ফটোকপিতে) সত্যায়িত করে দেওয়া হয় | কোনো হার্ডকপি পাওয়া যায় না। সত্যায়নের পর একটি ডিজিটাল কপি দেওয়া হয়, যা স্থায়ীভাবে myGov.bd সাইটে সংরক্ষিত থাকে |
| বিদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য হয় না | বিশেষ করে ইউরোপ/আমেরিকার বেশিরভাগ প্রতিষ্ঠানে বাধ্যতামূলক |
| দেশের প্রায় সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য | প্রযোজ্য নয় |
| শুধুমাত্র National University | জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একত্রে |
আবেদনের ধাপ
- প্রথমে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর একটি দরখাস্ত লিখুন। আপনি যা যা সত্যায়ন করতে ইচ্ছুক তা দরখাস্তে উল্লেখ করুন।
- আপনি যে কোর্সের ডকুমেন্ট সত্যায়ন করতে চান তার বিবরণ উল্লেখ করুন।
- এরপর সকাল ১১:০০ টার মধ্যে সংশ্লিষ্ট সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাসে (বোর্ড), গাজীপুরে এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে দাখিল করুন।
- সেখান থেকে ব্যাংক পে-স্লিপ সংগ্রহ করে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে পে-স্লিপ পুনরায় ওয়ান স্টপে চূড়ান্তভাবে জমা দিয়ে টোকেন সংগ্রহ করুন।
- প্রতিটি ডকুমেন্টের সাথে একটি করে অতিরিক্ত ফটোকপি জমা দিতে হবে।
- এরপর একই দিনে দুপুর ৩:০০ টার পর একই কাউন্টার থেকে আপনার সত্যায়িত ডকুমেন্টস সংগ্রহ করতে পারবেন।
যেসব কাগজ লাগবে
- সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্টের মূল কপি
- প্রতিটি ডকুমেন্টের অতিরিক্ত একটি ফটোকপি
- পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর দরখাস্ত
প্রশ্নোত্তর
মূল কপি Verify ও Attestation করতে কত দিন সময় লাগে?
সাধারণত ১ দিনেই হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনাকে সকাল ১১:০০ টার মধ্যে আবেদন জমা দিতে হবে।
মূল কপি Verify এর ফি কি অনলাইনে দেয়া যাবে?
না। সোনালী ব্যাংকে পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে।
আমার সার্টিফিকেট ল্যামিনেটিং করা। সেক্ষেত্রে আমার করণীয় কী?
ল্যামিনেটেড কপিতেও সাধারণত সত্যায়ন হয় কি না তা আগে আমাদের জিজ্ঞাসা করে নিন।
আমি সার্টিফিকেট মূল কপি ও ২ কপি ফটোকপি Verify/Attestation করতে চাচ্ছি। আমার কত টাকা খরচ হবে?
প্রতি কপির (মূলকপি/ফটোকপি) জন্য ৪০৪ টাকা। অতএব ৩ কপির জন্য ৩ × ৪০৪ = ১২১২ টাকা।
সত্যায়ন - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন