হোম › Apostille
🛂 Apostille
বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনার NU সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট myGov.bd এর মাধ্যমে Apostille করানোর নিয়ম। ধাপগুলো ঠিকভাবে জানলে কম সময়ে কাজটি শেষ করা যায়।
Apostille বা E-Apostille কী
- E-Apostille (সংক্ষেপে Apostille) হলো আপনার ডকুমেন্টকে আন্তর্জাতিকভাবে বৈধ করার একটি প্রক্রিয়া।
- এটি মূলত ডকুমেন্টস Verify ও Attestation এর ডিজিটাল/অনলাইন প্রক্রিয়া।
- এই প্রক্রিয়ায় কোনো ডকুমেন্ট (সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট) প্রথমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, তারপর Education Ministry এবং সবশেষে Foreign Ministry কর্তৃক চূড়ান্তভাবে Verify ও Approve হয়।
- প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডকুমেন্টসমূহ বাংলাদেশ সরকার কর্তৃক অনলাইনে (myGov.bd ওয়েবসাইটে) একটি Verified/Attested কপি হিসেবে সংরক্ষিত হয়, যা আপনি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দাখিল করতে পারবেন।
নমুনা

Apostille কেন এবং কখন করতে হয়
সাধারণত বিদেশে বিভিন্ন কাজে ডকুমেন্ট ব্যবহার করতে গেলে Apostille প্রয়োজন হয়। যেমন:
- বিদেশে পড়াশোনা করার জন্য
- বিদেশে চাকরির জন্য
- ইমিগ্রেশন বা ভিসা প্রসেসিং
- বিদেশে বিয়ে বা অন্যান্য আইনি কাজ
- বিদেশি প্রতিষ্ঠানে ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে
নিচের দেশগুলোতে সাধারণত Apostille চাওয়া হয় (যা বেশিরভাগ ক্ষেত্রে বাধ্যতামূলক): United States, United Kingdom, Canada, Australia, Germany, France, Italy, Netherlands, Spain, Japan, South Korea।
Apostille আর্জেন্ট Approve এর উপায়
myGov.bd তে Apostille এর আবেদন করলে তা প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসারের কাছে পাঠানো হয়। সারাদেশ থেকে বিপুল সংখ্যক আবেদনের কারণে এবং পর্যাপ্ত কর্মীর অভাবে একটি আবেদন Verify ও Approve হতে ৩০-৪৫ দিন পর্যন্ত সময় লেগে যায়।
আপনার যদি বিশেষ কারণে আর্জেন্ট প্রয়োজন হয়, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- প্রথমে আপনি বিদেশের যে প্রতিষ্ঠানে আবেদন করছেন তাদের কাছ থেকে Offer Letter/Appointment Letter ইত্যাদি ডকুমেন্টস সংগ্রহ করুন।
- এরপর এসকল ডকুমেন্টস ও myGov এ আপনি যে Apostille এর আবেদন করেছেন তার বর্তমান অবস্থা (Status) স্ক্রিনশট প্রিন্ট করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারকে এর কথা বলুন।
- বিশেষভাবে অনুরোধ করলে আপনার কাজটি ১-২ সপ্তাহের ভিতর সম্পন্ন করার ব্যবস্থা করা হতে পারে।
আবেদনের ধাপ
- myGov.bd এ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন।
- আপনার প্রোফাইল কমপ্লিট করুন।
- ড্যাশবোর্ডে গিয়ে "নতুন আবেদন" এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করুন।
- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা পেমেন্ট করলে আবেদন সম্পন্ন হবে।
- স্ট্যাটাস দেখতে থাকুন। সাধারণত ৩০ দিনের মতো সময় লাগে।
যেসব কাগজ লাগবে
- NU সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি
- myGov.bd অ্যাকাউন্ট
- মোবাইল ব্যাংকিং (পেমেন্টের জন্য)
- আর্জেন্ট হলে: যে প্রতিষ্ঠানে আবেদন করছেন তাদের Offer Letter/Appointment Letter
প্রশ্নোত্তর
এপোস্টিলের আবেদন সম্পন্ন হতে কত দিন সময় লাগে?
সাধারণত ৩০ দিনের মতো সময় লাগে। তবে বিভিন্ন পরিস্থিতিতে বেশি সময়ও লাগতে পারে।
আমার আর্জেন্ট প্রয়োজন। কীভাবে করতে পারি?
যে প্রতিষ্ঠানে আবেদন করছেন তাদের Offer Letter/Appointment Letter জোগাড় করুন। এরপর myGov.bd এ আবেদনের বর্তমান অবস্থার (Status) স্ক্রিনশট প্রিন্ট করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারকে বিষয়টি জানান।
আমার হার্ডকপি সত্যায়িত করতে হবে। কীভাবে করতে পারি?
হার্ডকপি সত্যায়নের নিয়ম আলাদা। "যাচাই ও সত্যায়ন" সেবা পেজে বিস্তারিত দেখুন।
Apostille - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন