NU CERTIFICATE HELP

হোম › মূল সনদ

🎓 মূল সনদ

মূল সনদ কী এবং কখন লাগে

মূল সনদ (Original Certificate) হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া চূড়ান্ত সার্টিফিকেট। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির আবেদনে এটি মূলত লাগে। ইদানীং সরকারি ও বেসরকারি চাকরিতেও মূল সনদ চাওয়া হয়, অনেক সময় এটি বাধ্যতামূলক।

অনেকে মূল সনদ আর সাময়িক সনদ এক মনে করেন, কিন্তু দুটির উদ্দেশ্য ও ব্যবহার আলাদা।

নমুনা

মূল সনদ (Sample)
মূল সনদ (Sample)
সাময়িক সনদ (Sample)
সাময়িক সনদ (Sample)

✆ আমাদের টিমের সাথে কথা বলুন

মূল সনদ বনাম সাময়িক সনদ

সাময়িক সনদমূল সনদ
কোর্স শেষে কলেজ থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সার্টিফিকেটসাময়িক সনদ পাওয়ার পর সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় (বোর্ড)
বেশিরভাগ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয়সব প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য
নিজ কলেজ থেকে, বিনামূল্যেঅনলাইনে আবেদন করে গাজীপুর মেইন ক্যাম্পাস থেকে
ফাইনাল ফল প্রকাশের ২-৩ মাস পরআবেদনের ২০-৪০ দিনের মধ্যে

আবেদনের ধাপ

  1. আবেদনপত্র পূরণ করে নিজ কলেজের অধ্যক্ষের স্বাক্ষর ও সত্যায়ন নিন।
  2. প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে PDF করুন, প্রতিটি ফাইল ২ MB এর কম রাখুন।
  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Portal এ অ্যাকাউন্ট খুলুন।
  4. লগইন করে মূল সনদের আবেদন বেছে নিন।
  5. তারকা (*) চিহ্নিত ঘর পূরণ করে নিচের ডকুমেন্টগুলো আপলোড করুন।
  6. বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি দিন।
  7. ২০-৩০ দিন অপেক্ষা করুন। সনদ প্রস্তুত হলে ড্যাশবোর্ডে Signatured স্ট্যাটাস দেখাবে।
  8. Signatured দেখালে গাজীপুর মেইন ক্যাম্পাসে গিয়ে মূল সনদ সংগ্রহ করুন।

যেসব কাগজ লাগবে

ফি: ৳ ৬০৬ (ব্যাংক ড্রাফট ফি)  ·  সময়: সাধারণত ২০-৪০ দিন। পুরনো ব্যাচে ২-৩ মাস লাগতে পারে।

বিশেষ দ্রষ্টব্য

মূল সনদ নেওয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে এবং সনদটি আপনাকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সংগ্রহ করতে হবে।
আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যায়।

প্রশ্নোত্তর

মূল সনদ তুলতে কত দিন লাগে?

সাধারণত ২০-৩০ দিন। প্রফেশনাল কোর্স বা পুরনো ব্যাচের সনদে বেশি সময় লাগতে পারে।

সাময়িক সনদ না থাকলে আবেদন করা যাবে?

না। মূল সনদ নেওয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হয়, তাই আগে সেটি তুলতে হবে।

অন্য কেউ কি আমার হয়ে সনদ নিতে পারবে?

পারবে, তবে আপনার সম্মতিপত্র ও NID এর কপি লাগবে। আগে নিয়ম যাচাই করে নিন।

অনার্স ও মাস্টার্সের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে?

হ্যাঁ, প্রতিটি কোর্সের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হয়।

মূল সনদ হারিয়ে গেলে কী করব?

হারানো সনদের জন্য দ্বি-নকল (Duplicate) সনদের নিয়ম অনুসরণ করুন। পত্রিকায় বিজ্ঞপ্তি ও থানায় জিডি লাগবে।

মূল সনদ কি অনলাইনে ডাউনলোড করা যায়?

না। অনলাইনে শুধু আবেদন হয়, সনদ গাজীপুর মেইন ক্যাম্পাস থেকে হাতে সংগ্রহ করতে হয়।

মূল সনদ - WhatsApp এ জানুনস্টুডেন্ট রেজিস্ট্রেশন

আরও সেবা